শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

ফিলিস্তিনি সাংবাদিক গ্রেফতার করলো ইসরায়েলি সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনের রামাল্লাহ থেকে ইব্রাহিম আল রান্তিসি নামক একজন সাংবাদিককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে ইসলায়েলি বাহিনী।

সোমবার ফিলিস্তিনের রামাল্লা থেকে তাকে গ্রেফতার করে বলে জানায় টিঅারটি অনলাইন। ওই সাংবাদিক টিআরটি অনলাইনের জন্যও কাজ করতো।

খবরে আরো বলা হয়, সম্প্রতি আরো ছয় জন সাংবাদিককে গ্রেফতার করেছে ইসরায়েল। ফিলিস্তিনি সাংবাদিক ইব্রাহিমকে পশ্চিম তীরের রামাল্লা থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে সোমবার আটক করে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছে তারা ভাই ফকর আল রান্তিসি।

তিনি আনাদোলু এজেন্সিকে বলেন, ইসরায়েলি বাহিনী আমার বাড়ি থেকে আমার ভাই ইব্রাহিমকে গ্রেফতার করে নিয়ে গেছে। তাকে গ্রেফতার করারে আগেই বাড়িটিকে ঘিরে রাখে ফিলিস্তিনি বাহিনী।

গত সপ্তাহে রামাল্লা ও নাবলুস শহর থেকে ইসরায়েলি বাহিনী আরো পাঁচ সাংবাদিককে গ্রেপ্তার করেছে বলেও জানা যায়।

ফিলিস্তিনের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রায় ৬,৪০০ ফিলিস্তিনি স্বায়ত্তশাসিত ইহুদিদের কাছে বন্দি আছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, টিআরটি ওয়ার্ল্ড

ব্যবসার হিসাব এখন খুব সহজে, ক্লিক বিসফটি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ