শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে উপাচার্যদের অনুরোধ, শিক্ষামন্ত্রীর 'না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও ক্ষমা করে দেয়ার অনুরোধ করলে তা নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই সভার আয়োজন করে।

সভায় উপাচার্যরা বলেন, উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ওপর মামলা করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে। এদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ধ্বংস হয়ে যাবে- এমন আশঙ্কাও প্রকাশ করেন তারা। জবাবে শিক্ষামন্ত্রী জানান, তাঁরা চাইবেন যেন নিরপরাধ কোনও শিক্ষার্থী কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তবে যদি আইনে প্রমাণিত হয় বা তদন্তে বের হয় যে সে অন্যায় কাজ করছে কিংবা অপরাধ করছে, তাকে তিনি মাফ করতে পারবেন না। এটা আইন দেখবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তবে শিক্ষামন্ত্রী এও বলেন, যারা নিরপরাধ শিক্ষক, শিক্ষার্থী তাদের প্রতি তাঁরা সহানুভূতিশীল। তিনি অবশ্যই তাদের পক্ষ অবলম্বন করবেন। উপাচার্যদের মধ্যে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান, নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল করীম, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী প্রমুখ।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবীর হোসেন প্রমুখ।

আরও পড়ুনবিক্ষোভকারী ২২ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ