শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

ইয়েমেনে শিশু বহনকারী বাসে হামলায় নিহত ৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে বর্বরোচিত বিমান হামলায় অন্তত ৩৯ বেসামরিক নিহত ও ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

শিশুদের বহন করে নিয়ে যাওয়া একটি বাসে বোমা বর্ষণ করা হলে এ হতাহতের ঘটনা ঘটে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সাদা শহরের জায়িন এলাকায় একটি বাজারে বাসটি বোমা হামলার কবলে পড়ে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বাসটিতে তখন শিশুদের বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল।

ইয়েমেনের রেডক্রস কমিটির প্রধান জোহানস ব্রোয়ের এক টুইটার বার্তায় জানিয়েছেন, নিহতদের বেশিরভাগেরই বয়স ১০ বছরের নিচে।

এছাড়া ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশের জাবিদ এলাকায় বোমা বর্ষণ করলে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয় বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য সামরিক আগ্রাসন শুরু করলেও রিয়াদ সে লক্ষ্য অর্জন করতে পারেনি এখনো। অনেকে বলছে এ হামলা আরব জোটবাহিনীরই হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

খতিবদের বয়ান নিয়ন্ত্রণে সৌদি আরবের নতুন অ্যাপ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ