শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

১০০ পুলিশ হত্যার হুমকি প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযুক্ত একশো পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মঙ্গলবার তিনি এ হুমকি দেন।

মঙ্গলবার ওসব পুলিশ সদস্য তার সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট প্রাসাদে গেলে তিনি এ হুমকি দেন। দুতের্তের এ হুমকি প্রদান দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

পুলিশ কর্মকর্তারা জানান, ওই দিন শতাধিক পুলিশ সদস্যকে প্রেসিডেন্ট প্রাসাদে ডেকে পাঠান দুতের্তে। এসব কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা রয়েছে।

এ সময় তাদের উদ্দেশ্যে দুতের্তে বলেন, ‘তোমরা যদি এভাবেই চলতে থাকো, আমি তোমাদের সত্যি সত্যি খুন করে ফেলব। শুয়রের বাচ্চারা! আমার একটি বিশেষ ইউনিট আছে, যা আপনাদের ওপর জীবনভর নজর রাখবে এবং যদি আপনারা সামান্যতম কোনো ভুলও করেন, তবে আমি তাদেরকে আপনাদের হত্যার নির্দেশ দেব।’

মানবাধিকার সংস্থা গুলো বলছে দুতার্তে ক্ষমতার আসার পর শুরু করা মাদক বিরোধী অভিযানে ফিলিপাইনে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।

আরও পড়ুন: শ্রীলংকায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গা: ভীক্ষুর ৬ বছর জেল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ