শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

আফগানিস্তানে ৩৯ তালেবান ১৪ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের প্রাদেশিক শহর গজনিতে তালেবান ও নিরাপত্তাবাহিনীর যুদ্ধে ৩৯ তালেবান ও ১৪ নিরাপত্তাবাহিনী নিহত হয়।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে দেশটির রাজধানীতে এ হামলা চালানো হয় বলে সিএনএন জানায়।

গজনির সরকারি মুখপাত্র মুহাম্মদ আরিফ নুরি জানান, শহরের চতুর্দিক থেকে তালেবান বিদ্রোহীরা হামলা চালায়। আফগান সেনারা তা প্রতিহত করে। সব জায়গাতেই হতাহতের ঘটনা ঘটেছে।

গজনির বিভিন্ন অংশে এখনো বিচ্ছিন্নভাবে গোলাগুলির শব্দ চলছে বলে জানা যায়। নুরি জানান, শহরের দিকে এগিয়ে আসতে থাকা তালেবান সদস্যরা প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের কাছে লুকিয়ে ছিল, একপর্যায়ে তারা সদর দপ্তর ভবনের দিকে গুলি চালাতে থাকে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেশিরভাগ জঙ্গিকে এরই মাঝে শহরছাড়া করতে পেরেছে বলে দাবি করেন নুরি।

এদিকে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, তালেবান সদস্যরা বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার দিকে গজনি শহরে প্রবেশ করে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখলে নেয়।

দখলে নেয়ার সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ হয়। যুদ্ধে ৩৯ জন তালেবান ও ১৪জন যুদ্ধাসহ আরো নিহত হতে পারে বলে জানায় সিএনএন।

সূত্র: সিএনএন

২০১৭ সালে সিরিয়ায় নিহত ৬৮,০০০ মানুষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ