রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

গাজায় ইসরাইলি সেনাদের নির্বিচার গুলি, নিহত ২ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সর্বশেষ যে দুইজন নিহত হয়েছেন তার মধ্যে একজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, শুক্রবার দক্ষিণ গাজা সীমান্তে ২৬ বছর বয়সী আব্দুল্লাহ আল-কাতিতি এবং ৫৫ বছর বয়সী সায়ীদ আলাওলকে গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, এ ছাড়া বিক্ষোভ কর্মসূচির ২০তম সপ্তাহে গতকাল তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনকে ঘটনাস্থলে এবং ১৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাজায় ইসরাইলি বিমান হামলার কারণে শুক্রবার বিক্ষোভ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ হয়। ওই সময় গাজায় ইসরাইলি বাহিনী দেড় শতাধিক বিমান হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলি সেনাদের গুলিতে এ নিয়ে ১৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১৬ হাজারের বেশি আহত হয়েছেন।

উল্লেখ্য,১৯৪৮ সালের ১৫ মে ইহুদিবাদী সন্ত্রাসবাদী জঙ্গিগোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করে।

সেইসব ফিলিস্তিনিদের তাদের ভিটেমাটিতে ফেরত যাওয়ার অনুমতি দেওয়ার এবং ২০০৭ সাল থেকে গাজার ওপর আরোপিত ইসরাইলি অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভ-কর্মসূচি পালন করে আসছেন ফিলিস্তিনিরা।

১০০০ ফিলিস্তিনিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ সৌদির

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ