মুস্তাকীম বিল্লাহ মাসুম
তোমাকে প্রথম কবে শুনেছি মনে নেই৷ কতবার শুনেছি জানা নেই৷ তোমাকে যখন শুনি ভালো লাগে, ভীষণ ভাল! তোমাকে যখন ভাবি, দুচোখে স্বপ্ন ভাসে, অগনিত স্বপ্ন!
মানুষ তো কত স্বপ্ন দেখে; প্রাচুর্যের স্বপ্ন, বেঁচে থাকার স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বপ্ন৷ আমি ক্ষুদ্র মানুষ৷ আমার প্রকৃতি বড্ড দুর্বল, তাই স্বপ্ন দেখি না৷ স্বপ্ন দেখতে ভয় পাই৷ স্বপ্ন ভাঙার ভয়৷ স্বপ্ন না পূরণের ভয়৷ স্বপ্ন দেখতে হলে সাহসের প্রয়োজন হয়, অনেক সাহস! ভীতুরা স্বপ্ন দেখতে জানে না৷
কিন্তু জানো! তোমাকে নিয়ে যখন স্বপ্ন দেখি, তখন কীভাবে যেন বড্ড সাহসী হয়ে উঠি৷ বুকের ভেতরের নরম জায়গাটায় একটা অলৌকিক সাহসের অস্তিত্ব টের পাই৷ বড় পবিত্র সে সাহস! তখন মনে হয়, আমি তোমার দেখা পাবো, খুব কাছ থেকে! তোমার স্পন্দন পাব, হৃদয়ের গভীর থেকে!
আচ্ছা, তোমাকে ঘিরে আমার এত মায়া কেন? এই মায়ার কি কোন নাম আছে?
ছোটবেলা থেকেই তোমার কথা শুনি, আম্মুর মুখ থেকে, আব্বুর যবান থেকে৷ কত কথা! তারপর একদিন তোমাকে দেখার সৌভাগ্য হলো! রঙ তুলির আল্পনায়, কাগজের পাতায়! সেদিন অজান্তেই তোমায় স্পর্শ করেছিল এ অপবিত্র অধরখানি!
সে কী পবিত্র ভালো লাগার মুগ্ধতা! আবেগ ও উচ্ছ্বাসের তীব্রতা! তোমাকে এত বেশি ভাললাগে কেন কালো গিলাফ? তুমি কি বলতে পারো?
এরপর তোমাকে জানার ব্যাকুলতা আমাকে ঘুমোতে দিল না৷ তোমাকে নিয়ে একজন প্রিয় লেখকের বই পড়লাম, ‘বাইতুল্লাহর মুসাফির’৷ বইটা কতবার পড়েছি মনে নেই৷ কিন্তু যতবার পড়েছি, ততবার মনে হয়েছে, বইটা যেন শেষ না হয়!
কালের আবর্তে প্রকৃতি বদলে যায়৷ বদলে যায় মানুষ ও স্বপ্ন। তোমাকে দেখার সেই স্বপ্নটা আজ একটা বিশাল মহিরূহে পরিণত হয়েছে৷
যার ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে হৃদয়ের গভীর থেকে গভীরে। আজন্ম লালিত এ স্বপ্নবৃক্ষ কি আরেকটু পরিপূর্ণতা পাবে?
অনেকদিন থেকেই ভাবছি তোমাকে নিয়ে কিছু লিখবো৷ প্রণয়ের কথা! বিরহের ব্যথা! কিন্তু ভাষা খুঁজে পাই না৷ ভাষা দিয়ে কি ভালবাসার প্রকাশ ঘটানো সম্ভব? ভাষায় এতটা দক্ষতা অর্জন করতে মানুষ অপারগ!
অন্তত আমি নিজেকে অপারগ মানুষ হিসেবেই জানি৷ প্রকৃত অনুরাগে থাকে অন্তহীন গভীরতা। অন্তহীন গভীরতা প্রকাশের কোন ভাষা হয় না৷ ভাষারা এখানে নিরব! কারণ প্রকৃত অনুরাগের কথা মুখের নয়, একান্ত হৃদয় ও আত্মার!
কোন এক কবি সত্য বলেছিলেন- আমি নীরব হয়ে রইলাম/ ভাষা পাইনি খুঁজে তাই/ এত কথার এত ভিড়ে/ সব কথা যে হারায়!
জানো প্রিয় কালো গিলাফ! মাঝে মাঝে ভীষণ জানতে ইচ্ছে করে, আমার মত কি তোমারও কোন হৃদয় আছে? এবং সেই হৃà¦