ফয়সাল আহমাদ যাকারিয়া
আলেম ও খতিব
বাংলাদেশ খেলাফত মজলিস। ইসলামি অঙ্গনে একটি পোড় খাওয়া রাজনৈতিক দল নিঃসন্দেহে। সম্প্রতি খেলাফত মজলিসের দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে দলটি এরশাদ সাহেবের জাতীয় পার্টির সাথে অানুষ্ঠানিকভাবে নির্বাচনী ঐক্য বা রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে।
জানা গেছে, তারা দ্বিপাক্ষিক সমঝোতামূলক ছয়দফা চুক্তিতে স্বাক্ষর করেই জাতীয় পার্টির সাথে ভোটের জোটে একাত্মতা ঘোষণা করেছে। এ নিয়ে দেশের ইসলামি অঙ্গনসহ সাংবাদিক ও মিডিয়াপাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে এক্ষেত্রে অন্য অনেকের মত আমারও বেশ কৌতূহল নিয়ে জানতে মন চাইছে, এ জোটের ফলে কি লাভটা হবে? লাভের খাতায় ইতিবাচক ফলাফলটা কি বের হবে?
আমি বরং সোজাসাপ্টাই বলব- নো বেনিফিট। কোন লাভ নেই। যেই লাউ সেই কদু। ফলাফল তো সেই শূন্যই! কারণ ইতোপূর্বে আমরা বহুবার দেখেছি, তিন মোড়লের সাথে নির্বাচনী ঐক্য বা সমঝোতা করে অতীতে ইসলামি দলগুলোর নেতৃবৃন্দ বারবার প্রতারণার শিকার হয়েছেন।
আসলে নির্বাচনের আগে মুখরোচক কথা সবাই শুনাতে পারে। কিন্তু ভোটযুদ্ধে জেতার পর পরই ঐসব বুলিপটুদের রং বদলাতে শুরু করে। দৃশ্যপট পাল্টে যেতে তখন বেশি সময়ের প্রয়োজন হয় না মোটেই। চোখের পলকের মাঝেই সবকিছু ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে।
উপরন্তু নির্বাচনের আগে যারা ইসলামের কথা বলে বলে ইসলামিস্টদের মন ভুলাতে ব্যস্ত ছিলেন, তারাই আবার নির্বাচনের পর পল্টিবাজিতে নিজেদের আসল চেহারা উম্মোচনে অতি মরিয়া হয়ে পড়েন।
এই তারাই ডিগবাজিতে চ্যাম্পিয়নের মত পারফর্মেন্স করে নির্বাচনপূর্ব সমঝোতায় স্বাক্ষরিত সব শর্তাদি তুড়ি মেরে উড়িয়ে দিতে শুরু করেন।
২. ইতিপূর্বেও জাতীয় পার্টির সাথে চরমোনাইয়ের মরহুম পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাহ্যত শক্তিশালী ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করে রাজনৈতিক ঐক্য গড়ে তুলেছিল।
পরবর্তীতে পল্লীবন্ধু (সমালোচকরা অবশ্য পল্টিবন্ধুও বলে থাকেন) এরশাদ সাহেব পল্টিবাজির মাধ্যমে সেই নির্বাচনী ঐক্যকে ভুল প্রমাণ করতে যথেষ্ট পারঙ্গমতার পরিচয় দিয়েছিলেন।
এমনিভাবে বিএনপির সাথেও ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস রাজনৈতিক ঐক্য গড়ে তুলেছিল কিছু ফাঁকা বুলির মারপ্যাঁচে আটকা পড়ে। কিন্তু সে জোটের ফলà¦