শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

গো-রক্ষক কর্মীর বাড়ি থেকে বস্তাভর্তি বিস্ফোরক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মহারাষ্ট্রে একটি ডানপন্থী দলের সদস্যের বাড়ি থেকে ভারতের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) বস্তাভর্তি বিস্ফোরক উদ্ধার করেছে।

পালঘর জেলার বৈভব রাওতয়ের বাড়ি থেকে ওই বিস্ফোরক উদ্ধার করা হয়। তিনি হিন্দু গো-বংশ রক্ষা সমিতির সদস্য বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি-এর।

একজন কর্মকর্তা জানান, ‘এটিএস সদস্যরা তার বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পায়। সেখান থেকে কিছু বইও উদ্ধার করা হয়েছে।’

এক বিবৃতিতে হিন্দু জনজাগ্রুতি সমিতি (এইচজেএস) রাওতের গ্রেফতারকে ‘ম্যালেগাওঁ পার্ট টু’ বলে অভিহিত করে।

গত ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর নাশিক জেলার মুসলিম অধ্যুষিত ম্যালেগাওঁ-এর ভিকু চকে একটি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও ১০১ জন আহত হয়।

এইচজেসি’র সংগঠক সুনীল ঘনবত বলেন, ‘বৈভব রাওত একজন সাহসী গো-রক্ষক। সে হিন্দু গো বংশ রক্ষা সমিতির সদস্য হিসেবে গরু রক্ষায় সক্রিয় ছিল। সে এইচজেএসের সহায়তায় বিভিন্ন হিন্দু সংগঠনের সম্মেলন ও আন্দোলনে অংশ নিতো।’

তবে তিনি দাবি করেন, রাওত গত কয়েকমাস ধরে কোনো অনুষ্ঠানে আসছিল না।

এই ঘটনাকে হিন্দু সংগঠনগুলোকে অযথা হেনস্থা করার উদাহরণ হিসেবেও আখ্যায়িত করেন ঘনবত। ম্যালেগাওঁ মামলায় হিন্দু ‘সনাতন সংস্থা’ প্রতিষ্ঠায় ইচ্ছুকদের অনেক নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল বলেও মন্তব্য করেন ঘনবত।

আরও পড়ুন: ‘বাঙালী নয়, বাংলাদেশী মুসলিমদের তাড়ানো হবে’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ