শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

জর্ডানে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযান, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডানে কথিত জঙ্গিদের আশ্রয় দেওয়া একটি বাড়িতে অভিযান চালানোর সময় অন্তত চারজন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। সল্ট শহরের একটি বাড়িতে  পুলিশ এ ঝড়ো অভিযান চালানোর সময় হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে।

খবরে বলা হয়, গত শুক্রবার একদল দুর্বৃত্ত হাতবোমা হামলার মাধ্যমে এক পুলিশকে হত্যা করে। ধারণা করা হচ্ছে বোমাটি ওই বাড়িতেই তৈরি করা।

সরকারি মুখপাত্র জুমানা ঘুনাইমাত রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রাকে জানান, এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও অভিযান চলছে। তিনি দাবি করেন, সন্দেহভাজনরা আত্মসমর্পনে অস্বীকৃতি জানিয়ে ভবনটিতে বিস্ফোরণ ঘটায়। কোনও বেসামরিককে জিম্মি করে রাখা হয়েছে কি না সেটিও দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা অনেক দূর থেকে এ বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন বলে রয়টার্স জানায়।

এর আগে পুলিশ ফুহেইসে বিস্ফোরণের জন্য গ্যাস ক্যানিস্টারের কথা বলেছিলো। চলতি বছরের প্রথমে আইএসের এক হামলা নস্যাতের দাবিও করেছিলো দেশটির কর্তৃপক্ষ। বিগত বছরগুলোতে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে জর্ডানে।

আরও পড়ুন: কাশ্মিরে নিরাপত্তা অভিযানে পুলিশ সদস্য নিহত, আহত ৩

[ব্যবসা সংক্রান্ত হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন? ক্লিক করুন এখানে। ]

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ