শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাইওয়ানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় হাসপাতালের রোগী ও কর্মচারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

১৩ আগস্ট, সোমবার ভোরে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলায় এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর ৩৩ জন রোগী ও হাসপাতাল কর্মচারীকে নিরাপদে সরানো হয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, একটি স্বয়ংক্রিয় বিছানায় বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএনএ-এর বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, যে ওয়ার্ডে আগুন লেগেছে সেখান থেকে ‘ধোঁয়া বের করে দেওয়ার ব্যবস্থা’ পুলিশ খুঁজে পায়নি।

আর বিবিসির তাইপে প্রতিনিধি সিন্ডি সুই বলছেন, তাইওয়ানে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে তেমন কড়াকড়ি নেই। আর তাই এখানে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে।

২০১২ সালেও এক হাসপাতালে আগুনের ঘটনায় ১২ রোগী নিহত ও ৬০ জন আহত হয়েছিলেন।

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ৩৯

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ