শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

মিসরে মুসলিম ব্রাদারহুড প্রধানসহ পাঁচজনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিসহ দলটির আরো পাঁচ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন আদালত।

দেশটির আদালত সূত্র জানায়, পাঁচ বছর আগে বিক্ষোভে সহিংসতা ও হত্যায় উসকানি দেয়ার অভিযোগে রোববার তাদের এ সাজা দেয়া হয়েছে। খবর রয়টার্স-এর।

খবরে বলা হয়, গিজা অপরাধ আদালত মোহাম্মদ বাদিসহ বেশ কয়েকজনের সাজা ঘোষণা করেছেন। তাদের মধ্যে দলটির মুখপাত্র এসাম আল এরিয়ান ও জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ এল-বেলটাজিও রয়েছেন।

মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, আরেক বিবাদীকে ১৫ বছর ও তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ জুলাই সহিংসতা উসকে দেয়ার অভিযোগে মোহম্মদ বাদিসহ অন্যান্য নেতাদের দোষী সাব্যস্ত করা হয়।

মিসরে নিষিদ্ধ দলটির শীর্ষ নেতা বাদিসহ আরও কয়েকজনের বিচার ও পুর্নবিচারের সর্বশেষ সাজা হল এটি। সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার আগে দেশটির ক্ষমতায় এসেছিল মুসলিম ব্রাদারহুড।

উল্লেখ্য, গত মাসে একটি আদালত মোহাম্মদ বাদি ও অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের নথি মিসরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ মুফতির কাছে পাঠিয়ে জানতে চায়, তাদের মৃত্যুদণ্ড দেয়া যায় কিনা।

মিসরের আইনে কারো মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করার আগে গ্রান্ড মুফতি শাওকি আল্লামের মতামত জানতে চাওয়া হয়। তার মতামত এখনো ঘোষণা করা হয়নি।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

আরও পড়ুন: চীনে সেই মসজিদের চারপাশে অবস্থান মুসলিমদের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ