রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

'হিন্দু-মুসলিম বিচার না করে আসামের ৪০ লাখ মানুষের পাশে দাঁড়ান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: এআইইউডিএফ এর প্রধান ও আসাম প্রদেশ থেকে নির্বাচিত লোকসভার সদস্য মাওলানা বদর উদ্দিন আজমল ৪০ লক্ষ আসামবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এনআরসির চূড়ান্ত খসড়া থেকে নাম বাতিল করায় বিপর্যয়ের মুখে আসামের চল্লিশ লাখ মানুষ। নাগরিকপঞ্জি নিয়ে যে বিপর্যয়ের মোকাবিলা করছেন সাধারণ মানুষ তাতে জাত পাত, হিন্দু মুসলিম বিচার্য নয়। বিপদগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে সর্বশ্রেণির শিক্ষিত তরুণ তরুণীদের এগিয়ে আসতে হবে।

জমিয়ত উলামার উদ্দ্যোগে আয়োজিত জাতীয় নাগরিকপঞ্জির সম্পূর্ণ খসড়া নিয়ে এক সচেতনতা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি  অারো বলেন, এনআরসি নিয়ে আজ গোটা অসমের বিভিন্ন ধর্ম, জাতি গোষ্ঠীর লোক সঙ্কটে রয়েছে। তাই এই সঙ্কটপূর্ণ সময়ে ধর্ম, জাতপাত বিচার না করে মানব জাতির সেবায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। প্রত্যেক শিক্ষিত যুবক যুবতীকে নিজ নিজ সাধ্যমত এন আর সি চূড়ান্ত খসড়া থেকে বাতিলদের নাম অন্তর্ভুক্তি, সংশোধন, দাবি আপত্তি ইত্যাদি ফর্ম পূরনে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

মাওলানা আজমল বলেন, রাজ্যের চল্লিশ লক্ষ নাম ছুটদের পাশে রয়েছে জমিয়ত উলামা ও এআইইউডিএফ। এনআরসি ছুটদের মধ্যে একজন ও ভারতীয়র নাম যাতে বাদ না পড়ে, সে দিকে সতর্ক নজর রাখছে জমিয়ত-ইউডিএফ।

বদরুদ্দিন আজমল এদিন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলা নাগরিকপঞ্জি নবায়ন প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে বলেন, ১৯৭১ সালের ২৪ মার্চ মধ্যরাত্রি পর্যন্ত আসা নাগরিকদের পাশে রয়েছে তার দল, সংগঠন। পরবর্তী সময়ে যারা এসেছেন তাদের নাগরিকত্ব নিয়ে আপাতত কোনো কিছু করার নেই।

জাত পাত বিচার না করে বিপদগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে দাবি ও আপত্তির ফর্ম পূরনে সহযোগিতা করতে এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের ও আহবান জানান। এর জন্য জমিয়ত ও এইউডিএফ প্রত্যেক গ্রামে সচেতনতা সভা ও সহায়তা শিবির খুলবে বলেও জানান তিনি।

অারও পড়ুন: মুসলিম হওয়ায় বাসা ভাড়া পাচ্ছেন না ভারতীয় তরুণী

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ