রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ইমরান খানকে শুভেচ্ছা; নতুন সম্পর্কের আশাবাদ সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে সাম্প্রতিক সাধারণ নির্বাচনে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

ইমরান খানের দল, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সংসদের নিম্নকক্ষের অন্যান্য সংসদ সদস্যদের তুলনায় বেশি আসনে জয়লাভ করেছে। ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করার কথা রয়েছে।

৩৪২ আসন নিয়ে গঠিত জাতীয় পরিষদের ১৫৮ টি আসন রয়েছে পিটিআইয়ের। সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সরকার গঠনের জন্য ১৭২টি আসন পেতে হয়।

খবরে আরো বলা হয়, নির্বাচনে ফলাফল ঘোষণার মধ্যেই ইমরানের বিজয়ের আভাস পেয়ে তার সাথে প্রথম বিদেশী কূটনীতিক হিসেবে সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সায়িদ আল মালিকি।

এবার সৌদি জনগণের পক্ষ থেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইমরান ও পাকিস্তানি জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির সমৃদ্ধি কামনা করেছেন সৌদি বাদশাহ। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন।

সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানও পিটিআই চেয়ারম্যানকে স্বাগত জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের সমৃদ্ধি ও উন্নতি কামনা করেছেন তিনিও।

সূত্র: আল-আরাবিয়া উর্দু

১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ