শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

ইসরাইলে মিলল উসমানী খিলাফত আমলের সাবান কারখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের বন্দরশহর জাফায় অটোমান তথা উসমানী খিলাফতের শাসকদের সময়ের একটি সাবান কারখানা আবিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুরাতত্ত্ব বিষয়ক কর্তৃপক্ষ।

তুরস্কের আনাদোলু এজেন্সি জানায়, জাফার পুরনো শহরের একটি ভবনে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য মাটি খননের সময় ১৯ শতকের ওই সাবান তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায়।

ইসরাইলি অ্যান্টিকুইটি অথরিটি জানায়, কারখানাটিতে বেশ কয়েকটি ভূগর্ভস্থ কক্ষ ছিল।

জাফার মাটির নিচে এখন পর্যন্ত এটি সহ দু’টি সাবান কারখানার সন্ধান পাওয়া যাওয়ায় প্রত্নতাত্ত্বিকরা সেখানকার লাভজনক সাবান শিল্প সম্পর্কে আরো ভালোভাবে গবেষণা করতে পারবেন।

এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি এমন সময়ে পাওয়া গেল যখন প্রত্নতাত্ত্বিকরা ওই এলাকায় একটা নতুন জাদুঘর তৈরির জন্য কাজ করছেন।

ওই অঞ্চলে মধ্যযুগ থেকেই সাবান একটি জনপ্রিয় ও লাভজনক পণ্য যা স্থানীয় বাজারসহ উসমানী খিলাফতজুড়ে বিভিন্ন এলাকায়, বিশেষত মিশরে বিক্রি করা হতো।

ফিলিস্তিন ১৫১৬ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত উসমানী খিলাফতের অধীনে ছিল। ওই এলাকায় উসমানী খিলাফতের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন রয়েছে।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ