শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

গোপনে মিশর সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মে মাসে গোপনে মিশর সফর করেছেন বলে জানা গেছে।

গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি’র সঙ্গে কথা বলার জন্য এ সফর অনুষ্ঠিত হয় বলে চ্যানেল-১০ জানিয়েছে।

গত ২২ মে কায়রো সফরে যান নেতানিয়াহু। অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও ওই উপত্যকায় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের শাসন পুনর্বহাল করার উপায় নিয়ে তিনি সিসির সঙ্গে কথা বলেন।

পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ‌১৪ মে গাজা-ইসরাইল সীমান্তে ব্যাপক প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। ওই প্রতিবাদ বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে অন্তত ৫৮ ফিলিস্তিনি যুবক শহীদ হন।

রক্তক্ষয়ী ওই হামলার এক সপ্তাহ পর মিশর সফরে যান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রীর মিশর সফরের খবর এমন সময় প্রকাশিত হলো যখন গত দু’দিনে গাজার প্রায় ১৫০ স্থানে বিমান হামলা চালিয়েছে তেল আবিব।

সম্প্রতি ইসরাইলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আরেকটি যুদ্ধ ‘অবশ্যম্ভাবী’ হয়ে পড়েছে।

সূত্র: পার্সটুডে

গাজা সীমান্তে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ