শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

কাশ্মীর সংকটের সমাধান বুলেটে নয়: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুলেট কিংবা রক্তপাতের মধ্য দিয়ে নয়, জনগণকে বুকে নিয়েই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার নয়া দিল্লির লাল কেল্লায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির কাছ থেকে তার সরকার শিক্ষা নিচ্ছে।

মোদি বলেন, অটল বিহারি বাজপেয়ি মানবতার ডাক দিয়েছিলেন। তিনি কাশ্মীরের সংস্কৃতি ও গণতন্ত্রের কথা বলেছিলেন। আমি অবশ্য বলছি, কাশ্মীরের জনগণকে বুকে নিয়েই সমস্যার সমাধান করতে হবে।

এ সময় নরেন্দ্র মোদি ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের সর্বক্ষেত্রে উন্নয়নের ডাক দেন।

বলেন, জম্মু ও কাশ্মীরে বর্তমানে গভর্নরের শাসন চলছে। এখানে দীর্ঘ প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনও হবে। তবে কবে হবে, সেটি তিনি বলেননি।

প্রসঙ্গত, কাশ্মীর ভারত ও পাকিস্তানের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। কাশ্মীরের দাবি করে ভারত, পাকিস্তান ও চীন। এ নিয়ে তিনটি যুদ্ধও হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে।

সূত্র : এনডিটিভি।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ