শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৬৫০ কি.মি. দীর্ঘ মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের ৭২তম স্বাধীনতা দিবস আজ। ১৯৪৭ সালের এই দিনে দেশটি ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয়।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশটির প্রায় ৩ লাখ মানুষ যুদ্ধে নিহত সেনাসদস্যদের প্রতি সম্মান জানিয়েছে অভিনব এক উপায়ে।

৬৫০ কিলোমিটার দীর্ঘ এক মানববন্ধনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেয়া মানুষের প্রতি এই অভিনব শ্রদ্ধা জানান তারা।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায় দেশটির রাজস্থান প্রদেশের সীমান্তবর্তী ৪ জেলায় একই সময়ে ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মঙ্গলবার ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রাজস্থানের এই মানববন্ধনের টুইট ট্রেন্ডে পরিণত হয়।

হ্যাশট্যাগে রাজস্থান হিউম্যান চেইন (#RajasthanHumanChain) লিখে ভারতীয়রা মানববন্ধনের ছবি টুইট করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তুরস্ক সংকটে এরদোগানের পাশে ইমরান খান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ