রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

কাবুলে গোয়েন্দা দফতরে বন্দুকধারীর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গোয়েন্দা সংস্থার দফতরে কয়েকজন বন্দুকধারী হামলা চালিয়েছে। তবে এখনও হতাহতের ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি। খবর আল জাজিরার।

একদিন আগেই শহরটির একটি কোচিং সেন্টারের সামনে বোমা হামলায় ৪৮ জন নিহত হয়েছিলেন। আহত হন আরও ৬৭ জন। হতাহতদের অধিকাংশই বয়সে তরুণ। তারা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করছিলেন।

তবে বৃহস্পতিবার সকালের হামলায় এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি। স্থানীয় সময় সকাল সোয়া ১০টার সময় শহরের কালা-ই-ওয়াজির এলাকায় হামলা চালায় বন্দুকধারীরা। কাবুল পুলিশের মুখপাত্র হাশমত স্তানিকজাই বলেন, আমরা এখন ভবনটিতে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছি।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেছে। বন্দুকধারীরা ওই সেন্টারের বিপরীত পাশ থেকে গুলি চালাচ্ছিলো।

স্থানীয়রা জানান, তারা অন্তত একটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায়ভার স্বীকার করেনি।

নিয়ন্ত্রণে গজনি; এবার কাবুল দখলের টার্গেটে তালেবান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ