শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

‘ছাত্রদের আটক ও রিমান্ডের নামে নির্যাতনের পরিণাম শুভ হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ ও সেক্রেটারি জেনারেল খালেদ আহমদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডের নামে তাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, তাদের একাডেমিক কার্যক্রমে বিগ্নতা সৃষ্টি করা হচ্ছে, এর পরিণাম শুব হবে না।

গত কালকেও কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহার লোনা ও ঢাবির এক ছাত্রীকে হল থেকে তুলে নিয়েছে ডিবি পুলিশ। পূর্বে গ্রেপ্তারকৃত অনেককে গারগারে বন্দি করে রাখা হয়েছে।

এ দিকে শিক্ষক, শিক্ষিকাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদেরকেও রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে শুধু এই যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ততার কারণে।

নেতৃদ্বয় সরকারের এহেন হীন-নীচ কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা আরো বলেন, আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই ছাত্র সমাজের ওপর যদি অব্যাহতভাবে গ্রেপ্তার, নির্যাতন চলতে থাকে, ছাত্ররা আবার রাজপথে নেমে আসলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে। এর দায় সড়কারকেই নিতে হবে।

নেতৃদ্বয় অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতের মুক্তি এবং কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের জন্য ছাত্রদের যৌক্তিক দাবি বাস্তবায়েন করার আহ্বান করেন।

ব্যবসার চিন্তা, হিসাবের জটিলতা? ক্লিক করুন

-আরআর