শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

মুসলিম অভিবাসী নিষিদ্ধের প্রস্তাব করে তোপের মুখে অস্ট্রেলীয় সিনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম ও ইংরেজি না জানা অভিবাসীদের আসা বন্ধ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার এক স্বতন্ত্র সিনেটর ফ্রেসার অ্যানিং। ১৪ আগস্ট মঙ্গলবার দেশটির জাতীয় সংসদে তিনি এমনটা বলেছিলেন। আর এরই মধ্যে এই প্রস্তাবের তীব্র নিন্দা শুরু হয়ে গেছে। এমনকি নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলসহ বড় রাজনৈতিক দলগুলো। খবর রয়টার্স।

ফ্রেসার অ্যানিং বলেন, ‘মুসলমানেরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধের জন্য দায়ী। অস্ট্রেলিয়ায় জঙ্গিবাদ রুখতে মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করাই সবশেষ সমাধান।

এছাড়া তিনি তার প্রস্তাব বাস্তবায়ন করতে একটি গণভোটের আয়োজন করারও আমন্ত্রণ জানান সংসদে।
এ নিয়ে দেশটির রাজনীতিবিদরা জানায়, ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার সংসদে হামলার ঘটনার পর ফ্রেসারের মন্তব্যই সবচে বড় বিবাদ সৃষ্টিকারী বক্তব্য।

ফ্রেসারের এমন মন্তব্যে সংসদে চরম সমালোচনা শুরু হয়। এমনকি উগ্র ডানপন্থী সিনেটর ওয়ান ন্যাশন দলের নেতা পোলিং হ্যানসনও ফ্রেসারের মন্তব্যের নিন্দা করেন।

তিনি বলেন, আমি তার কথায় হতভম্ব হয়েছি, আমি বিশ্বাস করি ফ্রেসার তার সীমা ছাড়িয়েছেন।
ফ্রেসারের মন্তব্যের নিন্দা জানিয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দেশটির জাতীয় সংসদের প্রথম মুসলিম নারী সাংসদ সিনেটর অ্যানি এলি।

অ্যানি বলেন, বারবার ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দাঁড়াতে আমি ক্লান্ত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে আমাদের এই বৈষম্যবাদ বন্ধ করতে হবে।

উল্লেখ্য, আদমশুমারিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার জনসংখ্যার তিন শতাংশেরও কম হচ্ছে মুসলমান।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ