শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

আফগানিস্তানে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ৬ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের লাগমান প্রদেশে ৬ শিশু কন্যা মর্টার শেল নিয়ে খেলা করতে গিয়ে বিস্ফোরণ ঘটে মৃত্যুবরণ করেছেন।

লাগমান প্রদেশের মুখপাত্র সারহাদি জাওয়াক বলেন ১০ থেকে ‌১২ বছরের এই ৬ শিশু কন্যা কাঠ সংগ্রহ করতে গিয়ে বোমা পড়ে থাকতে দেখে এ বোমা দিয়ে খেলা করতে শুরু করলে এই দুর্ঘটনার কবলে পরে।

তিনি বলেন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে যেসব মর্টার শেল বোমা নিক্ষেপ করে সেগুলোর সাধারণত বেসামরিক নাগরিকদের ক্ষতি করে। বিস্ফোরণে সাধারণ জনরগণ প্রাণ হারায়।

আফগানিস্তানের শহর ও গ্রামসমূহে অবিস্ফোরিত অনেক মর্টার রয়েছে। এগুলো নিষ্ক্রিয় না করলে বেসামরিক নাগরিকদের জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সূত্র: আল-আরাবিয়া

আইএস নির্মূলে ১০মিলিয়ন ডলার অনুদান সৌদির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ