শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটির ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার দেশটির ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমার সেনাবাহিনীর ৩৩ ও ৯৯তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ওপর অবরোধের কথা বলেছে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে রোহিঙ্গারা। প্রাণ বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রাখাইন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে রোহিঙ্গা নিধন শুরু করেছিল মিয়ানমার সেনাবাহিনী।

অভিযান ২৪ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয় এবং ১৮ হাজার রোহিঙ্গা নারীকে ধর্ষণ করে মিয়ানমার সেনাবাহিনী।

‘হিন্দু-মুসলিম বিচার না করে আসামের ৪০ লাখ মানুষের পাশে দাঁড়ান’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ