বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নেক্সট প্রজন্মের হাতে ভিক্ষার ঝুলি দিয়ে যায়েন না প্লিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মনোয়ার হোসাইন
প্রিন্সিপাল, মাদরাতুল মদীনা বগুড়া
খতিব, গুলশান সেন্ট্রাল মসজিদ

দেখুন যারা এই সোস্যাল মিডিয়া বানিয়েছে তারা এর মাধ্য‌মে কোটি কোটি ডলার উপার্জন করছে, আমার, আপনার কাছ থে‌কেই। ওরা ভিন্ন কোন গ্রহের ? নাহ, যাষ্ট আপনি যে গ্রহে বাস করেন সেই গ্রহেরই। ওদের মস্তকটা ব্যবহার করেছে কিভাবে আপনার মস্তকটা ব্যবহার বা দখল করবে সে জন্য।

ব্যস,হয় আমরা দাসে পরিণত হয়েছি নয়তো আজাইরা কামে লিপ্ত হয়েছি। ওরা নিরাপদ হ‌য়ে‌ছে। অথচ আমা‌দের দ্বারা ওরা কোণঠাসা হবার কথা ছিল।

আপনি যে ফেসবুক ব্যবহার করেন সেটার মোট উপার্জনের ৯৯ ভাগই চ্যরিটিতে দান করে জুকারবার্গ, তার পরিমাণ কত জা‌নেন? থাক জানা দরকার নেই, অত অংক পা‌রি না। ত‌বে এতটুকু জা‌নি যে, আপনার আমার মত মোল্লা‌দের গু‌ষ্ঠিসুদ্ধা কিনা নি‌তে পার‌বো তা‌তে স‌ন্দেহ নেই। দে‌শের তাবৎ লিল্লাহ বো‌র্ডিং শত বছর চালায় দি‌তে পার‌বো তা‌তেও শুবাহ নেই। এগু‌লো ব্রেনের উপার্জন। এরপর দান পাওয়া সে টাকা দিয়ে চার্চ, গীর্জা বা সংস্থাগুলো কী করে?

আপনার আমার মত গরিব মানুষগুলোকে হেল্প কোরে ধীরে ধীরে ইসলাম থেকে বের করে খৃষ্টান বানায়। বিশ্বাস হয় না? উপদ্রব এলাকায় যেয়ে দেখেন।

পার্বত্য অঞ্চলে, উত্তরাঞ্চল আর ময়মনসিং এলাকায় খোঁজ নিয়ে দেখুন। পিলে চমকে যাবে। ত‌বে য‌দি আপনার ইমানী কলজা থে‌কে থা‌কে।

আপনি সময়ের সবটুকু প্রায় ব্যয় করেন মানুষের কল্যাণে। সে জন্য আপনি রাজনীতিতে যোগ দিয়েছেন আই মিন ইসলামি রাজনীতিতে জীবন যৌবন দিয়ে যাচ্ছেন। ভালো কথা, তো আরেকজনকে ল্যাং মারেন ক্যা? তাইলে সেক্যুলার আর আপনার উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী?? ক্ষমাত কে‌ন্দ্রিকতা, ঐ ক্ষমতার মূলাই যদি আপনার হৃদয়ে থাকে তবে আপনি আম্লিক বিম্পি থেকে ভালো কিসে?

জানেনই যে আমাদের ইন্টার রি‌লেশন কম। আপনার সময় কই যে এত মানুষকে এসলাহ করবেন? তাও আবার সোস্যাল মিডিয়ায়? ওভাবে হবে না ব্রাদার। এর গোড়ায় গলদ আছে, স্বীকার করেন আর না করেন। দয়া করে চিন্তার মোড় ঘুরান ভাই।

এ বছরে ১৯ লাখ ছেলে মেয়ে এস এসসি পাশ করছে। হিসেব করে দেখা গেছে প্রতিটি দাওরা পাশ ছেলের জন্য প্রায় ৯৯৯জন ছাত্রের দ্বীন শেখাবার দায়ীত্ব পড়ছে। তা‌দের ব্যাপা‌রে আপনার প্লান কি? কয়জন‌কে শিখা‌লেন, দাওয়াত দি‌লেন? আà