শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

ফের দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর চার মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় দখলবিরোধী সাপ্তাহিক বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে দুই ফিলিস্তিনি নাগরিক। নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য গাজায় ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিলে ইহুদিবাদী দেশটির বেপরোয়া সেনা সদস্যরা নির্বিচারে গুলি চালালে ওই দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খবর আল জাজিরা-এর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকার পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের গুলিতে সাদি আকরাম মুয়াম্মার (২৬) নামে এক ফিলিস্তিনি নিহত হন। এর আগে দূর থেকে নিশানাবেদে পারদর্শী ইসরায়েলি সেনার গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন করিম আবু ফাতায়ার (৩০) নামে আরেক ফিলিস্তিনি।

এছাড়া ইসরায়েলি সেনাদের ছোঁড়া গুলি ও টিয়ারগ্যাসে আক্রান্ত হয়ে এদিন আহত হয়েছে তিন শতাধিক ফিলিস্তিনি নাগরিক।

গাজা উপত্যকার ফিলিস্তিনিরা প্রতি শুক্রবার ইহুদিবাদী ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল করছে। ওই বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানান।

গত ৩০ মার্চ থেকে এ প্রতিবাদ কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলি সেনারা ১৬৬ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ এ কর্মসূচিতে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় আরও প্রায় ১৫ হাজার মানুষ আহত হয়েছেন।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

আরও পড়ুন: প্রথম কেবলা মসজিদুল আকসা: কিছু কথা কিছু ইতিহাস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ