রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মার্কিন নিষেধাজ্ঞার জালে তুরস্কসহ ৬ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরমাণু চুক্তি থেকে সরে আসার পর ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে আমেরিকা। মূলত ইরানের মোটরযান খাতসহ স্বর্ণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধাতুর রপ্তানি বাজারকে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে গঠন করা এই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

অন্যদিকে, আমেরিকার সাথে দ্বন্দ্বের জেরে তুরস্কের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি এখন অস্থিতিশীল। আমেরিকা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্কহার দ্বিগুণ করায় তুর্কি প্রেসিডেন্ট মার্কিন ইলেকট্রনিক পণ্য বর্জনের ঘোষণা দিলে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্ক সর্বোচ্চ তিক্ততায় পৌঁছায়।

আমেরিকা গাড়ি, অ্যালকোহল এবং তামাকজাত পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে তুরস্ক।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক, এক মার্কিন ধর্মযাজককে মুক্তি দিতে অস্বীকার করায় তুরস্কের বিরুদ্ধে আমেরিকার হুমকি আর নিষেধাজ্ঞা বেড়ে যায়।

স্বেচ্ছা নির্বাসিত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে ফিরিয়ে দেয়ার শর্তে মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্র্যাননকে ছেড়ে দেয়া হবে বলে জানানোর পর ওয়াশিংটন আঙ্কারা সম্পর্কের অবনতি হয়। পরবর্তীতে দুই তুর্কি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা এবং ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্কহার দ্বিগুণ করে আমেরিকা।

সম্প্রতি উ.কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে রাশিয়া, চীন ও সিঙ্গাপুরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পিয়ংইয়ংয়ের ওপর আমেরিকা যে অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে তার অংশ হিসেবে মার্কিন সরকার এ ঘোষণা দিয়েছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় একজন ব্যবসায়ীকে এবং চীন, রাশিয়া ও সিঙ্গাপুরের তিনটি জাহাজ কোম্পোনিকে তালিকাভুক্ত করা হয়েছে। এগুলো হলো চীনের ডালিয়ান সান মুন স্টার ইন্টারন্যাশনাল লজিস্টিক ট্রেডিং কোম্পানি এবং সিঙ্গাপুরভিত্তিক এসআইএসএমএস লিমিটেড।

দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, রাশিয়ার বন্দর সেবা সংস্থা প্রফিনেট লিমিটেডিএবং এর পরিচালক ভ্যাসিলি আলেকজান্দ্রোভিচকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং এ নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল হিসেবে রাশিয়া, চীন ও সিঙ্গাপুরভিত্তিক যেসব কোম্পানি কাজ করছে তাদেরকে মার্কিন আইনের আওতায় আনা হবে।এসব কোম্পানি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ