রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

আবারো একে পার্টির চেয়ারম্যান এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ আবারো এরদোগান দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত একে পার্টির কংগ্রেসে এরদোগানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

কংগ্রেসে একে পার্টির গঠনতন্ত্রের কিছু সংশোধনী আনা হয়। তুরস্কে নতুন চালু হওয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে দলটির গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়মন অনুযায়ী প্রেসিডেন্সিয়াল কেবিনেটের সদস্যরা দলের সেন্ট্রাল এক্সিকিউটিভ অ্যান্ড ডিসিশন বোর্ডের সদস্য হতে পারবেন।

কংগ্রেসে মোট ১ হাজার ৪৫৭ ভোটের মধ্যে ৫০ জনকে সেন্ট্রাল এক্সিকিউটিভ অ্যান্ড ডিসিশন বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়।

একে পার্টির মুখপাত্র মাহির উনালের বরাত দিয়ে ইয়ানি শাফাকের খবরে বলা হয়েছে, নতুন নির্বাচনে কমপক্ষে অর্ধেক সদস্য পরিবর্তন হয়ে যাবে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ