রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

ইরাকে গণহত্যার দায়ে ১৪ জনের মৃ্ত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকি বিমান বাহিনীর শত শত সদস্যকে হত্যার দায়ে আইএস-এর ১৪ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

আজ রোববার এক বিবৃতিতে দেশটির গণহত্যা সংক্রান্ত সরকারি কমিটির প্রধান মঈন আল কাজেমি বলেন, বিমান বাহিনীর সদস্য হত্যার দায়ে মূল আসামি হিসেবে ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ইরাকের সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিচার করা হয়েছে। তবে অপরাধীরা আপিলের সুযোগ পাবে বলে জানিয়েছেন মঈন। এদিকে হত্যার শিকার ওই বিমান বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যরা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে।

২০১৪ সালে ইরাকের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকা দখলে নেয় আইএস। ওই সময় তারা বিমান বাহিনীর ১৭ হাজার ক্যাডেটকে হত্যা করে। ভিডিও ফুটেজে ওই গণহত্যার বিষয়টি বারবার দেখানো হয়েছে সন্ত্রাসী ওয়েবসাইটগুলোতে।

টিকরিতের গণকবর থেকে অন্তত ১ হাজার জনের মৃতুদেহ উদ্ধার করে দেশটির সরকার। ওই সময় সরকার প্রধান জানায়, ওই গণহত্যায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ