শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জলস্রোতে ভেসে আমাদের হাওর দেখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান

চারদিকে পানির অবাধ ‍বিস্তার। এর মাঝেই কোথাও মাথা জাগিয়ে রেখেছে এক চিলতে সবুজ ভূমি। কয়েকটি বাড়ি নিয়ে দ্বীপের মত মাথা তুলে জেগে রয়েছে এক একটি বসতি। প্রায় প্রতিটি বাড়ির লাগোয়া ঘাটে নৌকা। নৌকাই এসব গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বাহন।

গ্রামগুলোর গা ঘেষে পানিতে গা ভাসিয়ে বেড়াচ্ছে হাঁসের পাল। ছোট বাঁশের কঞ্চি হাতে হাঁসের রাখাল চেষ্টা করছে হাঁসগুলোকে নিরাপদে খোয়ারে নিয়ে তুলতে।

কোনো কোনো জায়গায় পানিতে দাপিয়ে বেড়াচ্ছে দূরন্ত ছেলেছোকরার দল। অনেক বাড়ির মেয়ে ঝিয়েদের দেখা যায় পানিতেই থালাবাসন ধুয়ে নিতে।

এতক্ষন বলছিলাম কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত এলাকার কথা। হাওরের সৌন্দর্য্য উপভোগ, দর্শনীয় স্থান এবং সুর্যাস্ত দেখতে আমরা একঝাঁক তরুণ গিয়ে ছিলাম সেই হাওরে।

দিনটি ছিল ১৭ আগস্ট ১৮। শুক্রবার। ফজরের পর কিশোরগঞ্জ সদর থেকে আমাদের যাত্রা শুরু। চামড়া বন্দর এসে রিজার্ভ নৌকা নিয়ে আমরা ছুটে চললাম ইটনার পথে। পানি থৈ থৈ। নৌকা চলছে হেলেদুলে। আমি দেখছি হাওরের আপরূপ সৌন্দর্য্য।

হাওরের মাঝে কোথায় কোথাও মাথা তুলে দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটির সারি। কোনোগুলোতে তার আছে। কোথাও শুধু ন্যাড়া খুঁটি। হাওরেও আলো জ্বালার চেষ্টা করছে সরকার এ যেন তারই প্রতিচ্ছবি।

ঘন্টা তিনেক পর আমরা পোঁছলাম ইটনার ছিলনী গ্রামে। ছিলনীর গ্রামের পাশে বালুর চরে। সেই চর আমরা প্রথম নামলাম। চর থেকে চারপাশের গ্রামগুলোকে দ্বীপের মতো দেখাচ্ছিল।

কিছুক্ষন চরে অবস্থানের পর জুমার নামাজ আদায় করতে আমাদের যাত্রা বিরতি দেয়া হলো। নৌকা থামানো হলো। ছিলনী মসজিদ ঘাটে। অজু গোসল নামাজ আদায়ের পর নৌকা নিয়ে ইটনা সদরের উদ্যেশ্যে যাত্রা শুরু। যেখনে ঐতিহ্যবাহী দেওয়ান বাড়ি,শাহী মসজি অবস্থিত।

তপ্ত দুপুররে। রোদের ঝিলিক। কাটফাটা রুদ। আমরা সবাই ক্লান্ত৷ একটু ছায়ার খুঁজে।নৌকা চলছে হেলে দুলে। মাঝে-মধ্যেই মৃদু বাতাসে লাগছে গায়ে। হাওরের পানিতে। ছোট ছোট ঢেউ খেলা করেছে। যাচ্ছি ইটনার গায়েবী মসজিদ পরিদর্শনে।

ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছলাম। ইটনা থানা শহরে। নৌকা থেকে নামলাম। পায়ে হেটে শাহী মসজিদের দিকে। পাঁচমিনিট হাটার পর দৃষ্টিতে সেই মসজিদ। পাশের গ্রামেই আমার বাড়ি। এই সুবাদে আমি আà¦