রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

দুই সপ্তাহের ব্যবধানে ইন্দোনেশিয়ার লম্বকে আবার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে আবার ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এর আগে দুবারের বিশাল ভূমিকম্পে প্রায় ৪০০-এর বেশি লোক মৃত্যুর পর আবার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে হতাহত ও নিহতের কোন সংবাদ এখনো পাওয়া যায়নি।

দুই বছর আগেও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়, ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারান।

২০০৪ সালে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপের উপকূলে ৯ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রলয়ঙ্করী সুনামিতে ভারত মহাসাগরের উপকূলের কয়েকটি দেশে প্রায় দুই লাখ ২০ হাজার লোক নিহত হন।

সূত্র: বিবিসি

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ