রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফেসবুকে কতটা সময় দিলেন, জানা যাবে যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে আমাদের পার হয়ে যায় লম্বা সময়। স্ট্যাটাস কমেন্ট, আর লাইকের পেছনে পড়ে নষ্ট হয় সময়। এবার এসব নিয়ন্ত্রণের জন্য ফেসবুকই ব্যবস্থা নিয়ে এলো।

‘ইয়োর টাইম ওন ফেসবুক’ নামে একটি নতুন ফিচার শিগগির যুক্ত হচ্ছে ফেসবুকে। আর সেটিই আমার সময় নিয়ন্ত্রণ করবে বলে জানা গেছে।

নতুন এ ব্যবস্থা আপনাকে বলে দেবে কতটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন ৷ নতুন ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারবেন। সেই সময় অতিক্রম হলেই আপনাকে নোটিফিকেশন দেবে ফিচারটি।

কেবল তাই নয়, ফেসবুক নোটিফিকেশনও আয়ত্ত্বে রাখতে সাহায্য করবে এই নতুন ফিচার ৷

সাত দিন অন্তর সপ্তাহের ফেসবুকে কাটানো গড় সময়টাও জেনে যাবেন আপনি ৷ এছাড়া ফেসবুকে বিজ্ঞাপনের সময় কমানো হবে, যাতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষের কোন বিরক্তি না আসে।

তবে ফেসবুকে মজে থাকুন, কিন্তু একে নিজের নেশা বানাবেন না, বলছে ফেসবুকও ৷ তাই তো এই সময় মাপার ব্যবস্থা করছে কর্তৃপক্ষও।

ব্যবসার হিসাব জটিলতার দিন শেষ- ক্লিক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ