রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

মক্কায় ধূলিঝ‌ড় ও বৃষ্টি; সতর্কতা জারি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

পবিত্র মক্কা নগরীর মিনায় আজ (রোববার)  আকস্মিক ধূলিঝড় শুরু হয়। মাগরিবের সময় প্রচন্ডবেগে ধূলিঝড় শুরু হলে তাবুতে অবস্থানরত হাজিদের মধ্যে আতঙ্ক দেখা যায়।

এসময় হা‌জিরা সমস্ব‌রে সূরা কেরাত পড়‌তে শুরু‌ করে। ধূলিঝ‌ড়ের ধূলি কণা তাবু‌তেও ঝাপ‌টে প‌ড়ে।  সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় আরাফার ময়দান।

তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬.৫০ মিনিটে শুরু হওয়া ধূলিঝড় রাত প্রায় ১০ টা ৩০ মিনিটের দিকে থেমে যায়।

এদিকে, বর্তমানে মক্কার আকাশে প্রচন্ড মেঘ দেখা দিয়েছে। বৃষ্টি এবং ঝড় হচ্ছে বলে জানা যায়।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হাজিদের নিরাপদে অবস্থান করার জন্য মাইকে ঘোষণা দেয়া হয়। ঘোষণায় হাজিদের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তাবুতে অবস্থান করতে অনুরোধ করা হয়।

সরকারের পক্ষ থেকে নাগরিক, পর্যটক ও মদিনা জিয়ারতকারীদেরকে সকর্তভাবে চলাফেরার জোরালো পরামর্শ দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক নোটিশে সব হাসপাতাল কর্তৃপক্ষকে যে কোন পরিস্থিতির জন্য সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সূত্র: আল মদিনা, আল আরাবিয়া।

ভিডিওতে দেখুন...

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ