বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

কুরবানির পশুর যত্ন নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরু, ছাগল, উট, দুম্বা দিয়ে ঈদুল আজহায় কুরবানি করা যায়। কিন্তু যে পশু দিয়ে কুরবানি দেন কেন কোরবানির আগের দিনগুলোতে পশুটির যত্ন নিতে হবে। গরু কিংবা ছাগলটিকে পরিষ্কার স্থানে রাখা, সম্ভব হলে গোসল করানো, বেশি করে পানি খাওয়ানো ইত্যাদি।

পশু চিকিৎসকদের মতে, পশু কেনার পর হাট থেকে শুরু করে কুরবানি দেওয়া পর্যন্ত পশুর যত্ন নিতে হবে।

যেভাবে যত্ন নিতে হবে
১. কুরবানির হাট থেকে পশু কিনে দৌড়ে বাড়িতে নেওয়া উচিত নয়। কারণ ওইসব পশুর দৌড়ানোর অভ্যাস নাও থাকতে পারে। এতে গরু বা ছাগলটি ক্লান্ত হয়ে যেতে পারে। হাট থেকে বাড়ির কাছে হলে হেঁটে নেওয়া যেতে পারে।

২. হাট থেকে বাড়ি দূরে হলে পিকআপ ভ্যানে করে পশু নেওয়া যেতে পারে।

৩. পশুর শরীরে কোনো প্রকার ময়লা থাকলে বাড়িতে নিয়ে তা ধুয়ে ফেলতে হবে।

৪. স্যাতস্যাতে জায়গায় না রেখে পরিষ্কার স্থানে রাখতে হবে।

৫. জোর করে বেশি খাওয়ার না দেওয়া। পশুর সামনে স্বাভাবিক খাবার দিতে হবে।

৬. আবহাওয়া গরম থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশানো যেতে পারে।

৭. তবে কোরবানির আগের রাতে বেশি খাবার দেওয়া উচিত নয়।

আরও পড়ুন: সংকটে কাতারকে এগিয়ে নিচ্ছে গরুর খামার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ