রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের অনুমোদন দিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান।

সিইসি বলেন, কয়েক দিনের মধ্যে এই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের প্রক্রিয়া অনুয়ায়ী তা সংসদে উত্থাপন করা হবে। আইন পাস হলে সারা দেশে ইভিএম প্রদর্শনী হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে।

তবে আসন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হবে এমন নিশ্চয়তা তিনি প্রকাশ করেননি। তিনি বলেন, নির্বাচনের সময় যদি প্রয়োজন হয় সেই মুহূর্তে যাতে ইভিএম ব্যবহার করতে পারি সে বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে তখন হবে।

নূরুল হুদা বলেন, স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করে আমরা ভাল ফলাফল পেয়েছি। তাই সংসদ নির্বাচনেও সেটা ব্যবহার করা যায় কিনা সে প্রস্তুতি নিতেই আমরা আইন সংশোধনের প্রস্তাব করেছি।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

রাজনীতিবিদেরা সম্মতি দিলে ইভিএম ব্যবহার করা হবে জানান তিনি। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ইভিএম ব্যবহার হবে সে সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি।

ইভিএম ব্যবহারের বিরোধিতা করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বৈঠক ত্যাগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, এ বিষয়ে ভিন্নমত থাকতেই পারে।

এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ পাঁচ নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে বসেন। ইভিএম ব্যবহারের বিরোধিতা করে সভা শুরুর ৩০ মিনিট পর সভাকক্ষ থেকে বেরিয়ে যান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

ইভিএমের বিরোধিতা করে সভা বয়কট মাহবুব তালুকদারের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ