রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ; যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

রাজধানীর দক্ষিণ খান, আব্দুল্লাহপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ শুরু করে তারা। এসময় সড়কে গাড়ির দীর্ঘ জ্যাম লেগে যায়।

দক্ষিণ খান থানার ডিউটি অফিসার কবীর হোসেন জানিয়েছেন, ঈদের আগে দক্ষিণ খান এলাকার একটি পোশাক কারখানায় কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গত দু’দিন ধরে তারা আন্দোলন করছে।

তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে শ্রমিক ও মালিকপক্ষের সাথে বৈঠক হয়েছে।

তবে সকাল থেকেই উত্তরা-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নেয় হাজারো শ্রমিক। দু’পাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। এয়ারপোর্ট থেকে উত্তরা ও বনানী সড়কেও আটকে আছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ