মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ফের নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে ছিটকে পড়ল বিমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো বিমান দুর্ঘটনা ঘটেছে।

বেসরকারি বিমান সংস্থার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে।এতে আহত হয়েছে অন্তত পাঁচ যাত্রী।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রী জানিয়েছেন, ফ্লাইট ৯এনএএইচডব্লিউ নেপালগুঞ্জ থেকে ২১ আরোহী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ত্রিভুবনে অবতরণের সময় রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রিভুবনের এই বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২১১ বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় অন্তত ৫১ আরোহী নিহত হয়।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ