আবু তাহের
হুপার বেশ কয়েকদিন অস্বস্তিতে আছে। হল রুমের মাঝখানে বসে আছে ও। উপরে লিড লাইটের নীল আলো। টেবিলের ওপর মাথা রেখে ঝিমাতে লাগল হুপার। বেশিক্ষণ পারল না। উঠে রুমের বাহিরে এসে দাঁড়াল। এদিকটায় ঝলমলে আলো।
কিহে জন, চোখ এমন লাল কেন?
জন হুপার ভ্রু কুচকাল। ইদানিং চুলের ফাঁক দিয়ে তাহলে চোখ দেখা যায়। আবার তা লাল তাও বুঝে ফেলছে লোকজন।
ঝিমাচ্ছিলাম। তুমিও ঝিমাও এমন লাল হবে। মেকি একটা হাসি দিল হুপার।
বা দিকের সরু গলি দিয়ে এগিয়ে টয়লেটে উঁকি দিল সে। কয়েকজন আছে ভিতরে।
ধাৎ নিজের অজান্তে বলে উঠে সে।
শান্তিতে একটু প্রসাব করবো সে জো নেই।
কথাটা কেন জানি একটু জোড়েই বের হয়ে গেল। একজন ঘাড় ঘুরিয়ে পিছন ফিরল। আস্তে সটকে পড়ল জন। একটু পরে আসতে হবে।
কি ব্যাপার জন, ইদানিং তোমাকে টয়লেটের আশে পাশে দেখি।
চমকে উঠল জন। লিনিয়ার মুখোমুখি দাঁড়াতেই ফ্যাকাশে হয়ে গেল তার চেহারা।
অদ্ভুদ কথা বলো তো তোমরা! মানুষ কি টয়লেটে আসতে পারে না।
হ্যা অবশ্যই পারে। কেন পারবে না?
তাহলে এভাবে বলছ কেন?
না মানে, তোমার কি শরীর খারাপ?
কেন?
ঘন ঘন টয়লেটে আসছ তাই।
না ঠিক আছে, আমি ঠিক আছি।
লিনিয়াকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল জন। লিনিয়ার তার দিকে তাকিয়ে নিরবে মাথা ঝুকাল। কিছু সমস্যা অবশ্যই হয়ে তার। একটু পরে মিটিং। মিটিংয়ের মাঝে যদি বার বার টয়লেটে আসে ও তাহলেই সেরেছে।
মিনিট পাঁচেক বাদে আবার জন টয়লেটে ঢুকে পড়ল। দরজা ঢেলে হাই কমোডে বসে পড়ল। যে যাই বলুক। শরীরের ওপর প্রেসার দিয়ে লাভ নেই। বরং ক্ষতি।
হঠাৎ একটা সাইরেন বেজে উঠল। খানিক চমকে উঠল ও। মিটিং শুরু হবে। এটা তার পূর্ব সংকেত। এখনি হল রুমে গিয়ে জড়ো হতে হবে। ভাগ্যিস এখনি কাজটা সারা গেছে। তা না হলে কি বিপদে না পড়তো।
যে যার মত বসে পড়ছে। লিনিয়ার ডান দিকের একটা চেয়ার বাদে গিয়ে বসল জন। মাথা নিচু করে বসে আছে। চুলগুলো আবারও তার চেহারে ঢেকে দিয়েছে।
কেমন আছ তোমরা?
ডিকির সম্ভাষণে মাথা তুলল জন। চোখের সামনে থকে চুলগুলো সরিয়ে দিল।
আজকের মিটিংটা বেশি গুরুত্বপূর্ণ নয়। পূর্বের গবেষণায় তা দেয়া আরকি। তোমাদের মতামত নেয়া। নতুন পুরাতন কম্বিনেসন করা। এই আরকি।
হুপার কেমন আছ তুমি?
জন জানে ডিকি তাকে ভিন্ন চোখে দেখে। তাই একটু বাড়তি.....।
ভাল, আপনি কেমন আছেন স্যার?
বেশি ভালো না। তোমাকে নিয়ে চিন্তায় আছি। শুনলাম তুমি নাকি ইদানিং ঘন ঘন টয়লেটে যাচ্ছ? শরীর খারাপ হয়নি তো?
জনের মেজাজটা চড়ে গেল। কারা যে এই খবরগুলো রটায়? একবার পেলে চৌদ্দগুষ্টি উদ্ধার করতাম।
না স্যার, শরীর ভালো।
তাহলে এমন কেন হচ্ছে?
স্যার বিষয়টি আসলে ভিন্ন।
অনেকে এবার নড়েচড়ে বসল। ভিন্ন বিষয় কি জানার কৌতূহল অনেকেই দমন করতে পারছে না। একটু দম নিয়ে আবার বলা শুরু করল জন।
স্যার আমি স্বাভাবিকভাবেই টয়লেটে যাই। আর অতিরিক্ত যাবার কারণ হলো আমি হাই কমোডে বসতে চাই। লোকজন দেখলে ঠাট্টা করতে পারে তাই তাদের অলক্ষ্যে যাবার চেষ্টা করি। এজন্য একবারের জায়গায় বারবার যেতে হচ্ছে।
হাই কমোডে যাওয়ায় সমস্যা কী শুনি।
সà§