বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

মুসলিমদের কাছে ক্ষমা চাইলেন কানাডার রাজনীতিবিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগ্যারি শহরের কনজারভেটিভ রক্ষণশীল পার্টির প্রতিনিধি সাইবারস্পেসে ইসলামবিরোধী বার্তা প্রকাশের জন্য মুসলমানদের কাছে ক্ষমা চেয়েছেন। খবর ইকনা বার্তা সংস্থার

তিন বছর আগে রাজনীতিবিদ সিন্দি রাস তার ফেসবুকে ইসলাম বিরোধী বেশ কয়েটি মন্তব্য করেছিলেন। সম্প্রতি সেসব মন্তব্যের জন্য তিনি মুসলমানদের কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, মুসলমানদের অপমান করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। অবশ্যই সেদিনের মতামতের সাথে আমার আজকের মতামত সম্পূর্ণ ভিন্ন।

২০১৫ সালের নভেম্বর মাসে ক্যালগ্যারি শহরে একটি ইসলামিক সেন্টার নির্মাণের জের ধরে ফেসবুকে তার নিজস্ব পেজে মুসলমানদের নিয়ে অবমাননাকর উক্তি লিখেছিলেন। তখন তিনি মুসলমানদেরকে ব্যাংক ডাকাতদের সাথে তুলনা করেছিলেন।

ফোর্ট ম্যাকমুরি ইসলামি কেন্দ্র এই পোস্টগুলিকে অপমানজনক বলে বর্ণনা করেছে।

এছাড়াও নিউ ডেমোক্র্যাটিক পার্টি (NDP) সিন্দি রাসের এ ধরনের মন্তব্যের নিন্দা জানিয়েছে এবং এই মন্তব্যসমূহকে বর্ণবাদী মতামত বলে অবিহিত করেছে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ