মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

ভারতে বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যের জাগতিয়াল জেলায় পাহাড়ি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি।

এসডিটিভির প্রকাশিত খবর অনুয়ায়ী বাসটিতে ৭০ যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

হায়দরাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে কন্ডাগাত্তু পাহাড়ের চূড়ায় অবস্থিত আঞ্জানিয়া স্বামী মন্দির থেকে তারা ফিরছিলেন।

জাগতিয়াল জেলা কালেক্টর এ সেরাত বলেন, বেলা পৌনে ১২টা থেকে ১২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।তেলেঙ্গানার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতিটি পরিবারের জন্য তিনি পাঁচ লাখ রুপি অর্থ সহায়তা ঘোষণা করেছেন।

আহতদের জাগতিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের করিমনগর ও হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরও পড়ুন:  সংসদে কওমি মাদরাসা বিল উত্থাপন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ