শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শুধুমাত্র কুরআনের আয়াত দেখতে পান অন্ধ ইয়াসারি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের কারবালার অধিবাসী দৃষ্টি প্রতিবন্ধী হুসাইন সারহান ইয়াসারি। ২০০৪ সাল থেকে ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারাতে থাকেন। অল্প কয়েক মাসের ব্যবধানে তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যান। কোনো কিছুই দেখতে পান না।

তবে অলৌকিক ব্যাপার হলো দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ৫৩ বছর বয়সী হুসাইন সারহান ইয়াসারি শুধুমাত্র পবিত্র গ্রন্থ কুরআনের আয়াতসমূহ দেখতে পান। শুধু তাই নয়, কুরআনের আয়াত দেখার সাথেসাথে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ১ পারা কোরআন তেলাওয়াত করতে পারেন।

হুসাইন সারহান ইয়াসারি ইরাকের কারবালাস্থ ইমাম মাহদি কুরআনিক ইন্সটিটিউটের আওতাধীন একটি দারুল কোরআন প্রকল্পের পরিচালিক হিসেবে নিয়োজিত রয়েছেন।

তিনি কারবালার পশ্চিমাঞ্চলের আল-হুর্র আস-সাগির অঞ্চলে পবিত্র কুরআনের দক্ষ শিক্ষক হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। কোরআনের তেলাওয়াত সংক্রান্ত আহকাম ও নিয়ম-কানুন পর্যালোচনায় অন্ধত্ব তার কোনও বাধার কারণ হয়নি।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ