শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘আম্মাজান রহ. লাগাতার কয়েকদিন শুধু ডালই রান্না করতেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি সপ্তাহে দুদিন ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ প্রকাশ হলো ২৪ তম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

পূর্ব প্রকাশের পর: পাকিস্তান হিজরতের পর হযরত আব্বাজান মুফতি মুহম্মদ শফি সাহেব রহ.এর সম্পর্ক প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিম্নশ্রেণীর অফিসার পর্যন্ত অনেকের সাথে ছিলো। তারা কখনো আব্বাজানের সাথে সাক্ষাতের জন্য আমাদের ঘরেও আসতেন।

কিন্তু কেউ জানতো না আমাদের ঘরে কত ধানে কত চাল! স্বয়ং আমাদের ঘরের সন্তানদেরও জানা ছিল না আব্বাজান কী প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

আম্মাজান রহ. লাগাতার কয়েকদিন শুধু ডাল রান্না করতেন। আমার তো এসবের কথা স্মরণ নেই, তবে আমার বড়ভাই মাওলানা মুফতি মুহম্মদ রফি উসমানি মাদ্দাযিল্লুহুম যিনি তখন দশ বছর বয়সী ছিলেন তিনি বলেন, একদিন তিনি আম্মাজানকে অভিযোগের সুরে বললেন- ‘আপনি প্রতিদিন শুধু ডাল রান্না করেন!’

সেদিন আম্মাজান প্রথমবারের মতো ভাইজানকে বললেন- ‘তোমরা কিছুটা হলেও জানো বর্তমানে তোমাদের বাবার আয়-উপার্জনের কোনো ব্যবস্থা নেই!’

হযরত আব্বাজান রহ.এর এক বন্ধু হযরত খলিফা মুহম্মদ আকেল রহ.আমাদের দাদা হযরত মাওলানা মুহম্মদ ইয়াসিন রহ.এর শাগরেদ ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দের ফার্সি ও গণিতের উস্তাজ ছিলেন।

মনীষীদের স্মৃতিকথা

পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের ফলে তিনিও দেওবন্দ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। হযরত শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমাদ উসমানি রহ.এর পাকিস্তান আসার পর তিনি আমাদের পূর্বেই পাকিস্তান চলে এসেছিলেন।

পাকিস্তান এসে তিনি এখানে একটি মুদি দোকান খুলেছিলেন। দোকানের অবস্থান ছিলো সদর এবং জ্যাকব লাইনের মাঝামাঝি। সেই প্রাথমিà¦