বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

একই মসজিদে একাধিক জুম'আর জামাত করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারেক সাঈদ

জুমার নামাজ (আরবি: صلاة الجمعة‎‎ ‘শুক্রবারের সালাত’) ইসলামের অন্যতম একটি নামাজ।

جُمُعَة (জুমু'আহ) শব্দটি আরবি। এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া।

যেহেতু, সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মু’মিন-মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামা’আতের সাথে সে দিনের জুহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজরূপে আদায় করে, সে জন্য এই নামাজকে ‘জুমু’আর নামায’ বলা হয়।

খুতবাতুল ইসলাম : জুমআর খুতবা ও সমকালীন প্রসঙ্গ

একই মসজিদে একাধিক জুম’আর জামাত করা যাবে কিনা, এ ব্যাপারে কিছু কথা তুলে ধরা হলো। মসজিদ সাধারণ দুই প্রকারের হয়ে থাকে।

১- স্থানীয় মসজিদ ২- রাস্তাঘাট বা বিভিন্ন যান স্টপেজ এরিয়ায় থাকে এমন মসজিদ।

১ম প্রকার মসজিদের হুকুম: স্থানীয় মসজিদগুলোতে যদি তাতে নির্ধারিত ইমাম থাকে, তাহলে স্থানীয় লোকজনের জন্য নিয়মিত দ্বিতীয় তৃতীয় জামাত করে নামাজ পড়া মাকরূহ। এতে করে মসজিদে প্রথম জামাতের গুরুত্ব কমে যায়।

কিন্তু কখনো কোনো যৌক্তিক কারণে স্থানীয় কতিপয় নিয়মিত মুসল্লিদের প্রথম জামাত ছুটে যায়, তাহলে তারা প্রথম জামাত যেখানে আদায় হয়েছে, তার চেয়ে একটু সরে এসে দ্বিতীয় জামাত পড়তে পারে। কিন্তু এটাকে কিছুতেই নিয়মিত অভ্যাসে পরিণত করা যাবে না।

মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার যেভাবে হিসাব সহজ করে দেয়

কিন্তু উক্ত মসজিদে যদি কোন মুসাফির দল আসেন, কিংবা অন্য এলাকার বেশ কিছু লোকজন আসেন, এসে দেখেন মসজিদের নিয়মিত জামাত হয়ে গেছে, তাহলে তাদের জন্য দ্বিতীয় জামাত করার অনুমতি রয়েছে।

২য় প্রকার মসজিদের হুকুম: এসব মসজিদে দ্বিতীয় জামাত করাতে কোন সমস্যা নেই। যদিও তাতে নির্ধারিত ইমাম থাকে। যেহেতু এখানে মুসাফির, কিংবা দ্রুত স্থানান্তর হতে হবে এমন যাত্রীগণ থাকেন, তাই এসব স্থানে দ্বিতীয় জামাত হওয়াতে কোন সমস্যা নেই।

তবে যদি নির্ধারিত ইমাম না থাকে, তাহলে সর্ব সুরতে দ্বিতীয় জামাত পড়াতে কোন সমস্যা নেই।

মোটকথা : মসজিদের জায়গা বুঝে তার ওপর হুকুম প্রয়োগ হবে। ( রদ্দুল মুহতার কিতাবুস সালাত - ২/২৮৮)

-আরআর

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ