রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অক্টোবরে শুরু হচ্ছে ১০ দিনের ই-কমার্স উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্টোবরের প্রথম ১০ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স উৎসব। এ কেনাকাটা উৎসবের নাম দেয়া হয়েছে, ১০-১০ মেগা শপিং ফেস্টিভাল। এতে অংশ নিচ্ছে দেশীয় ১০টি ই-কমার্স কোম্পানি।

কোম্পানিগুলো হলো, প্রিয়শপ, আজকের ডিল, বাগডুম, রকমারি, পিকাবু, অথবা, হাংরিনাকি, সেবা এক্সওয়াইজেড, এনআরবি বাজার এবং খাস ফুড।

অনলাইন শপিংকে জনপ্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে দেশীয় কোম্পানিগুলো সম্মিলিতভাবে এ উৎসবের আয়োজন করেছে।

উৎসব চলাকালীন সময়ে পণ্যে মূল্যছাড় ও বিভিন্ন উপহার পাবেন ক্রেতারা। কেনাকাটা নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমও চলানো হবে। যেখানে মেগা পুরস্কারও থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ফেস্টিভালের আহবায়ক প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা সিইও এবং ই-ক্যাবের রুরাল ই-কমার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আশিকুল আলম খান বলেন, দেশীয় ই-কমার্সের প্রতি ক্রেতার আস্থাকে মজবুত করতে এই ফেস্টিভাল।

তিনি বলেন, ক্রেতাদের জন্য বিভিন্ন চমকপ্রদ আয়োজন রাখা হয়েছে এতে। দেশীয় পণ্যে মানুষকে উদ্বুদ্ধ করতে এ আয়োজন বলে জানান তিনি।

আপনার ইকমার্স ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ