শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতে এবার লাভ জিহাদের শিকার হলেন মুসলিম যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতে এবার ‘লাভ জিহাদ’-এর শিকার হয়েছেন আরো এক মুলিম যুবক। তাকে প্রচণ্ড মারধোর করা হয়েছে বলে খবর দিয়েছে এনডিটিভি।

ওই মুসলিম যুবকের গোপণাঙ্গে আঘাত করা হয়েছে। গত রোববার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠ এলাকায়।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই শোরগোল শুরু হয়েছে।ভিডিওতে দেখা যায়, যুবকের নাক-মুখ ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, চোখ থেকেও রক্ত বেরোচ্ছে।

আর সমানতালে চলছে লাথি-ঘুসি-কিল। সেই সঙ্গে চলছে শাসানি। ‘লাভ জিহাদ’-এর অভিযোগ এনে এক মুসলিম যুবককে এ ভাবেই মারধরের ঘটনা প্রকাশ্যে এল।

শুধু তাই নয়, অভিযোগ পুলিশের সামনেই ওই যুবককে মারধর করা হচ্ছিল, কিন্তু তারা ছিল নীরব দর্শক। সকালে হিন্দু সম্প্রদায়ের এক তরুণী ওই যুবকের বাড়িতে গিয়েছিলেন বই নেয়ার জন্য।

বই নিয়ে তরুণী বাড়ি থেকে বেরিয়ে আসতেই ১৫-১৬ জনের এক দল যুবক আচমকাই ওই যুবকের বাড়িতে হামলা চালায়। যুবককে টেনে বের করে তাকে এই বলে শাসানো হয়,‘ভিন ধর্মের মহিলার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের নামে রোম্যান্স করা হচ্ছে? এসব বলে তাকে মারধোর করা হয় অনেক।

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার 

এটি/আওয়ার ইসলাম

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ