শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সাদ সাহেবের অনুসারীরা ব্যক্তিপূজা করছেন: আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান
জোড় থেকে

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনা‌য়েদ বাবুনগরী বলেছেন, ওলামা‌য়ে কেরামের সা‌থে তাবলিগের সব কাজ কর‌তে অনু‌রোধ ক‌রে‌ছেন আল্লামা অাহমদ শফী। তিনি অসুস্থ থাকায় আজকের জোড়ে উপস্থিত হতে পারেননি।

তাবলিগ জামাতে চলমান পরিস্থিতিতে উলামাকে কেরামের অবস্থান স্পষ্ট করার লক্ষ্যে রাজধানীর মিরপুরের হারুন মোল্লাহ ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে শুরু হওয়া ওয়াজাহাতী জোড়ে আল্লামা আহমদ শফীর প্রতিনিধির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবিজির দাওয়াত ও তাবলিগ

জোড়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে না পারায় আল্লামা জুনায়েদ বাবুনগরীকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।

বাবুনগরী বলেন, ওলামায়ে কেরাম হলেন সমা‌জের রাহবার, রাসুল ওলামা‌দের এতায়াত কর‌তে বলেছেন, ইঞ্জিনিয়ারদের মতানুসারে চলতে বলেননি। অা‌লেমসমাজ নবী‌গণের ওয়ারিস ও যু‌গের পথ প্রদর্শক, এটা কুরঅান ও হা‌দিস দ্বারা প্রমা‌ণিত।

তিনি বলেন, যারা সাদ সাহেবের এতাআতের দাবি করছে, তারা আসলে তার পূজা করছে। আমি এটাকে ব্যক্তিপূজা বলব। এমন ব্যক্তিপূজা ইসলাম সমর্থন করে না। আমরা ব্যক্তিকে চাই না, মেহনত চাই। এ সময় তিনি মাওলানা সাদ কান্ধলভীর ভ্রান্ত মতবাদের পূজা থে‌কে দূ‌রে থাকার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

তিনি বলেন, কওমি মাদরাসা ও তাবলিগ জামাতের শালীনতা ও স্বকীয়তা বজায় রাখার জন্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা কাজ করে যান, কারো কথা শোনার দরকার নেই। ওরা হাতাহাতি করলেও আপনারা হাতাহাতি করবেন না।

জোড়ে কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা যুবাইর আহমদ, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, আরজাবাদ মাদরাসার পরিচালক মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, কাপাশিয়ার পীà¦