আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম
সম্প্রতি সরকার বিরোধী নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে গত কয়েকদিন ধরে পত্রিকার পাতা ভারি হয়ে আছে। সে ঐক্যে বাংলাদেশের প্রধান বিরোধী দলের আগ্রহে আরো বড় করে দেখছে বাঙলার জনগণ।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসাতেও বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন আলোচনায়।
খেলাফত ও রাজনীতি ইসলামী দৃষ্টিকোণ
কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুরুতে দলটি জাতীয় ঐক্যের ব্যাপারে আগ্রহী থাকলেও ধীরে ধীরে এই ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে বিএনপি।
আবার কয়েকটি ইসলামি দলও জাতীয় এ ঐক্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তাদের ২২তারিখ সম্মেলনে যোগ দিয়েছে।
এদিকে জাতীয় ঐক্যের মূলে বাম দলের প্রভাব থাকায় ইসলামি দলগুলো তাদের সঙ্গে ঐক্য করায় আলোচনা সমালোচনো দেখা দিয়েছে জনসাধারণে। ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন।
জনমনে প্রশ্ন দেখা দিয়েছে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এ মুসলিম দেশে আসলেই কী ইসলামের কোনো লাভ হবে। জাতীয় ঐক্য ইসলামের পক্ষের শক্তি হবে না বিপক্ষের? এসব নিয়ে অাওয়ার ইসলাম কথা বলেছে কয়েকজন বিশিষ্ট আলেমের সঙ্গে।
বাংলাদেশ জমিয়তুল উলামার প্রধান ও শোলাকিয়া ঈদগা’র ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদকে জাতীয় ঐক্য সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন, আমাদের দেশে আমরা ইসলামের জন্য কিছুই করতে পারছি না। জনগণের ইসলামের প্রতি আগ্রহ আছে অনেক। কিন্তু আমরা তাদের আগ্রহ কাজে লাগাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা।
জাতীয় ঐক্যের মাধ্যমে আমি মনি করি ইসলামের কোনো লাভই হবে না। আজ আমরা এককভাবে সংসদ নির্বাচন করছি। ভাবছি যে এর মাধ্যমে আমরা ইসলামের অনেক কাজে আসবো। কিন্তু মনে রাখতে হবে ইতোপূর্বেও যারা সাংসদ হয়েছিলো আলেমদের মধ্যে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি।
নিজেদের পরিচিতি ও ব্যক্তিগত কিছু ফায়দা ছাড়া তেমন কিছুই করতে পারেননি তারা। এখন আবার জাতীয় ঐক্য আসলো। তাদের তো গোড়াতেই কোনো ইসলাম নেই।
বরং ড. কামাল ও তার মেয়ে কাদিয়ানি আন্দোলনের সময় তাদের পক্ষের শক্তি à