শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নামাজে মাইক ব্যবহার কি নাজায়েজ? কাকরাইল ও বিশ্ব ইজতেমায় মাইক ব্যবহার হয় না কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: মুফতী সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল। আমাদের কাকরাইল মসজিদে ও ইজতিমার ময়দানে শুধু বয়ান ও ইকামতে মাইক ব্যবহার করা হয়। কিন্তু নামাযে মাইক ব্যবহার করা হয় না।

তো অনেকে বলে যে, কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করে আবার কয়েক যায়গায় ব্যবহার করে না কেন? এ নিয়ে অপপ্রচার চালায়। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি।

প্রশ্ন করেছেন, ফারহান নোবেল।

উত্তর: মাইকের মাধ্যমে প্রাপ্ত আওয়াজটা মূল ব্যক্তির আওয়াজ নাকি যন্ত্রটির আওয়াজ?

যদি যন্ত্রটির আওয়াজ হয়, তাহলে কোন যন্ত্রের অনুসরণে নামায পড়লে নামাযী ব্যক্তি ব্যতীত অন্য ব্যক্তির অনুসরণ করা হচ্ছে। আর অন্য ব্যক্তির অনুসরণ করে নামায পড়লে সেই ইক্তিদা শুদ্ধ হয় না। তাই নামাযটিই হবে না।

কিন্তু যদি প্রাপ্ত আওয়াজটিকে মূল ব্যক্তির আওয়াজ ধরা হয়, তাহলে লাউডস্পীকারের মাধ্যমে প্রাপ্ত আওয়াজে ইক্তিদা করতে কোন সমস্যা নেই।

এ মাসআলা এক সময় মতভেদ ছিল। একদল উলামায়ে কেরাম বলতেন যে, লাউডস্পীকার তথা মাইকের মাধ্যমে প্রাপ্ত আওয়াজটি মূল আওয়াজকারী তথা ইমামের না। বরং যন্ত্রটির মাধ্যমে যন্ত্রস্ত হয়ে নিজস্ব আওয়াজ বেরিয়ে আসে। ফলে এর আওয়াজের উপর ভিত্তি করে যারা ইক্তিদা করছেন, তারা ইমামের নয়, বরং যন্ত্রটির অনুসরণ করে নামায পড়ছেন। ফলে তাদের নামায হবে না।

এ কারণে মুকাব্বিরের মাধ্যমে সালাত পড়ার আদেশ তারা প্রদান করতেন। মাইকের মাধ্যমে নামায পড়তেন না।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

কিন্তু অভিজ্ঞ ও মুহাক্কিক আলেমগণের মতে লাউডস্পীকার বা মাইকের আওয়াজটি মূলত আওয়াজকারী তথা ইমামের আওয়াজ। লাউডস্পীকার শুধু উক্ত আওয়াজকে একটু উঁচু আওয়াজে প্রকাশ করে মাত্র। আওয়াজটিকে যন্ত্রস্ত করে পাল্টে দেয় না। শুধুই সাউন্ড বৃদ্ধি করে থাকে।

এ কারণে লাউডস্পীকার বা মাইকের মাধ্যমে নামায পড়াতে কোন সমস্যা নেই।

কাকরাইল এবং ইজতিমা ময়দানে সম্ভবত অধিক সতর্কতা স্বরূপ মাইক ছাড়া নামায পড়া হয়ে থাকে