শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৭৪ বছরের নিরক্ষর বৃদ্ধার কুরআন হেফজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুরা আল-ওয়ারদাত। অনুপ্রেরণা লাভের এক অনন্য নাম। যিনি পড়া-লেখা না জানা সত্ত্বেও ৭৪ বছর বয়সে পবিত্র কুরআনুল কারিম হেফজ করতে সক্ষম হয়েছেন।

৭৪ বছর বয়সে পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করে বৃদ্ধা নুরা আল-ওয়ারদাত তার শৈশবের ইচ্ছা পূরণ করেছেন। ৬০ বছর ধরে অন্তরে লালিত স্বপ্ন ১৪ বছরের নিরলস প্রচেষ্টায় পূরণ করেছেন।

মূল্যবান বয়ান –  মাওলানা তারিক জামিল

জর্ডানের অধিবাসী নুরা আল-ওয়ারদাত ১৬ বছর আগে প্রথমবারের মতো ইরবিদ প্রদেশের ‘আমরাভাত’ নামক একটি কুরআন হেফজ কেন্দ্রে কুরআন হেফজের প্রচেষ্টা শুরু করেন।

‘আমরাভাত কুরআন হেফজ কেন্দ্রে আরবি শেখার বিভিন্ন স্তর পেরিয়ে কুরআন হেফজের অনুমতি পান এবং ৪বার কুরআন খতম করেন।

অতঃপর ১৪ বছরের নিরলস চেষ্টায় ৬০ বছরের লালিত স্বপ্ন পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করেন।

নুরা আল-ওয়ারদাত কুরআন হেফজ সম্পন্ন করতে নিজের ইচ্ছা শক্তিতে হতাশা বা নিরাশাকে স্থান দেননি। যার ফলে তিনি কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ