শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পুলিশ পলিটিক্স করে না: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের পুলিশের সদস্যরা রাজনীতি করেন না এবং সাংবিধানিক দায়িত্ব হিসেবে তারা জনগণের জান-মাল রক্ষায় কাজ করেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আছাদুজ্জামান এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা কোনো পলিটিক্স করি না। জনগণের জান-মাল রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। কেউ দেশের স্বাভাবিক নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

তিনি বলেন, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল সহিংসতার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।’

আগামীকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই জানিয়ে আছাদুজ্জামান মিয়া নগরবাসীর উদ্দেশে বলেন, ‘রায়কে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। নগরবাসীর জান-মালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।’

বর্তমানে রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ সংঘবদ্ধ অপরাধ নেই দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ‘চুরি, ডাকাতি, ছিনতাইসহ সংঘবদ্ধ অপরাধ নেই বললেই চলে। কারণ রাত-দিন আমাদের পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম সদস্যরা সতর্ক থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন- সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ