রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মসজিদে নববিতে হারিয়ে যাওয়া শিশুটি...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের মসজিদে নববির ভিতরে স্থাপিত ক্যামেরায় দেখে গেছে এক নিরাপত্তাকর্মী সহানুভূতি ও মমতা দিয়ে একটি শিশুকে কোলে নিয়ে রেখেছে।

ছবিতে দেখা যায় শিশুটি তার বাবা মাকে হারিয়ে ফেলে। নিরাপত্তাকর্মী তার বাবা মাকে খুঁজতে গিয়ে দেখেন তারা ইবাদতে লিপ্ত। তিনি ছেলেটিকে কোলে নিয়ে বাবার নামাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

ছবিটি দ্রুতই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তার প্রসংশায় করে পোস্ট দিতে থাকেন বহু মানুষ।

আল-আরাবিয়ার সঙ্গে আলাপকালে, মসজিদ নববির তথ্য উপদেষ্টা জেনারেল আবদুল্লাহ আল-আসিরি এ বিষয়ে বলেন, আমাদের প্রতিটি নিরাপত্তাকর্মীকেই আদেশ দেয়া আছে বিশেষ করে ছোট শিশুদের খুব যত্ন করে বাবা মামার কাছে পৌঁছে দিতে। তারা সবসময় মানুষের নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকে।

আল-আসিরির মতে, মসজিদে নববির বিষয়গুলি দেখার জন্য সাধারণত দুইটি ইউনিট কাজ করে থাকে। প্রথম ইউনিট বাবা মামার সঙ্গে আসা শিশুদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা। দ্বিতীয় ইউনিট মানুষের ইবাদতে যেনো বিগ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য।

আবার  মধ্যপ্রাচ্যের শিশুদের জন্য একটি লাইব্রেরি রাখা হয়েছে যেখানে মুসল্লিরা তাদের শিশুদের রেখে ইবাদত করতে পারে। নারীদের জন্যও আলাদা বিশ্রামাগার আছে। শিশুদের জন্য সময় ব্যয় করার একটি সুন্দর জায়গাও আছে সেখানে।

মুসল্লিদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে যাতে তারা তাদের শিশু সন্তানদের ওখানে রেখে স্বস্তির সঙ্গে ইবাদত করতে পারে।

আল-মাসিরি আরো বলেন, মসজিদের নববির প্রাঙ্গনে শিশুদের শান্ত রাখার জন্যও একটি দল কাজ করে যাচ্ছে। যারা শিশুদের গতিবিধি লক্ষ রাখে তাদের কোনো ক্ষতি যেনো না হয়, মুসল্লিদেরও যেনো ইবাদতে বিগ্ন না ঘটে।

সূত্র: আল-আরাবিয়া উর্দূ

বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টিতে লিঁয়াজো কমিটি গঠন
আলেমদের অপপ্রচার বন্ধ করুন; আপনাদের ইতিহাসও আমাদের জানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ